বাংলাদেশ
দেশের ব্যাংক খাত নিয়ে জামায়াত-শিবির গুজব ছড়াচ্ছে: ডিবি

দেশের ব্যাংক ও আর্থিক খাত নিয়ে জামায়াত-শিবির গুজব ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।
দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে দেশের ব্যাংকিং খাতে গুজব ছড়ানোর অভিযোগে পাঁচজনকে গ্রেফতারের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
ডিবি প্রধান বলেন, দেশের স্বনামধন্য ইসলামী ব্যাংক, একসময় যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত মীর কাশিম আলীসহ অন্য নেতাদের স্বাধীনতাবিরোধীদের দখলে ছিল। পরবর্তীতে ব্যাংকটি স্বাধীনতাবিরোধীদের দখল থেকে মুক্ত হলে জামায়াত-শিবির ব্যাংকটি নিয়ে অপপ্রচার চালাতে থাকে। দেশবিরোধী চক্র সাধারণ মানুষের মাঝে ব্যাংকিং খাত নিয়ে আস্থার সংকট তৈরির মাধ্যমে দেশের আর্থিক খাতকে অস্থিতিশীল করে সরকারকে বেকায়দায় ফেলতে চায় বলেও মন্তব্য করেন,এই পুলিশ কর্মকর্তা।
বাংলা টিভি/ইমন



