বাংলাদেশ

পাহাড়ে অস্ত্র সরবরাহকারীসহ তিন জঙ্গিকে গ্রেফতার

নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকীয়াকে অস্ত্র সরবরাহকারীসহ তিন জঙ্গিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।

দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান।

তিনি বলেন,বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দুর্গম পার্বত্য অঞ্চল ও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফাতার করা হয়।

তারা পাহাড়ে জঙ্গি সংগঠনের কাছে অস্ত্র সরবরাহের কাজ করতো বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।

বাংলা টিভি/ইমন

সংশ্লিষ্ট খবর

Back to top button