দেশবাংলা
রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

রংপুরের তারাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের তিনজন নিহত এবং আহত হয়েছেন আরও ১০ জন।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের দোয়ালীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, ঢাকা থেকে সাইমন এক্সক্লুসিভ বাসটি যাত্রী নিয়ে দিনাজপুরে যাচ্ছিল। পথে দিনাজপুর-রংপুর মহাসড়কের দোয়ালীপাড়া এলাকায় বিপরীতমুখী একটি লোকাল বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন মারা যান। এ ছাড়া আহত হন ১১ জন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।
বাংলা টিভি/ইমন



