আওয়ামী লীগের শিকড় মাটির অনেক গভীরে: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের শিকড় মাটির অনেক গভীরে, এ সরকারকে ধ্বংস করার মত শক্তি এখনো দেশে তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সব সময় জনগণের শক্তিতে বিশ্বাস করে। বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্ন উত্তর পর্বে তিনি এ সব কথা বলেন। বিএনপি জামায়াত সরকারের বিরোধিতা করে ব্যাথ হয়েছে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী।
বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্বারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের সম্পূরক প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, জন্মলগ্ন থেকে আওয়ামী লীগকে নিয়ে ষড়যন্ত্র অব্যাহত হচ্ছে। আওয়ামী লীগ সরকারকে নিয়ে দেশে বিদেশে ষড়যন্ত্র এখনো চলছে। তবে কোন ষড়যন্ত্র করেই কোন লাভ হবে না।
সরকারকে ক্ষমতা থেকে সরাতে স্বাধীনতা বিরোধী অপশক্তি এখনো মিথ্যাচার করে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জনগণ সাথে আছে বলেই বিএনপি জামাতের সকল ষড়যন্ত্র ব্যাথ হয়েছে।
এ ছাড়া আওয়ামী লীগ সরকার টানা ক্ষমতায় আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে বলেও জানান সরকার প্রধান।
বাংলা টিভি/ হীরা



