বাংলাদেশ
তুরাগ তীরে মুসল্লিদের ঢল

টঙ্গীর তুরাগতীরে তাবলিগ জামাতের সবচেয়ে বড় আসর বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়েছে। আজ বাদ ফজর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের উর্দু ভাষায় আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
ইজতেমা ময়দানের ইতোমধ্যে লাখো মুসল্লি ময়দানে প্রবেশ করছেন।বাস, ট্রাক, পিকআপ, ট্রেন ও নৌপথে এসে মুসুল্লিরা যোগ দিচ্ছেন ইজতেমায়।
দেশের বৃহত্তম জুমার নামাজে অংশ নিতেও দলে দলে মুসল্লিরা আসছেন ইজতেমা ময়দানে। বিশ্ব ইজতেমায় বৃহস্পতিবার দুপুরে কোনায় কোনায় ইজতেমা মাঠ মুসল্লিতে পূর্ণ হয়ে গেছে। মূল মাঠে স্থান না পেয়ে মুসল্লিরা কামারপাড়া সড়ক, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ঘেঁষে ফুটপাতে ও মাঠের আশেপাশের খোলা জায়গায় অবস্থান নিয়েছেন।
তারা মূল মাঠে বাইরে ফুটপাত, সড়কের ধারে বসে পড়েছেন। জিকিরে সময় পার করছেন।
বাংলা টিভি/ হীরা



