
আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে সরকার সবধরনের পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
সকালে, রাজধানীর বাংলা একাডেমীর হলরুমে আতফুল হাই স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন ও দোয়া অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
এসময় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যথেষ্ট বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, গণতন্ত্র ও জাস্টিসের জন্য বাইরের কারও সুপারিশের দরকার নেই।



