রাজনীতিআওয়ামী লীগ

ভোট পাবে না বলেই পরিস্থিতি ঘোলাটে করতে চায় বিএনপি: ওবায়দুল কাদের

নির্বাচনে জনগণের ভোট পাবে না বলেই বিএনপি পরিস্থিতি ঘোলাটে করতে চায়, বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর এবং সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের এক যৌথসভায় এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি ভেতরে ভেতরে নির্বাচনের প্রস্তুতি নিলেও নির্বাচনে জিতবে এমন কোনো নিশ্চয়তা পাচ্ছে না। তাই তারা চোরাইপথে ক্ষমতায় দখলের অপচেষ্টা করছে।

এসময় দেশে আরেকটি ওয়ান-ইলেভেন জন্য বিএনপি পাঁয়তারা করছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

সংশ্লিষ্ট খবর

Back to top button