বাংলাদেশ
স্পিকারের সঙ্গে আইএমএফ প্রতিনিধি দলের সাক্ষাৎ

চলমান বৈশ্বিক অর্থনৈতিক সংকট সত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টায় দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে বলে জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
আজ আন্তর্জাতিক মুদ্রা সংস্থা আইএমএফ -এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অন্তোনিয়েতে মোনসিও সাইয়েহর নেতৃত্বে সংস্থার একটি প্রতিনিধি দল তার সাথে সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন।
প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে আইএমএফের এডভাইজর টু ডিএমডি আমিনা লেহরিচি ডেপুটি ডিরেক্টর এনি মেরি গাল্ডি, মিশন চিফ রাহুল আনন্দ,বাংলাদেশ ও ভুটানের আবাসিক প্রতিনিধি জায়েন্দু দে উপস্থিত ছিলেন। সাক্ষাতকালে তারা বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন, সাম্প্রতিক বৈশ্বিক সংকট, উন্নত দেশ হিসেবে বাংলাদেশের উত্তরণে আইএমএফ-এর সহযোগিতা জলবায়ু পরিবর্তন, বিদ্যুৎ খাতে ভর্তুকি ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।



