রাজনীতিআওয়ামী লীগ

শেখ হাসিনার নেতৃত্বে সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে: ওবায়দুল কাদের

দেশ আবারও সাম্প্রদায়িকতার ছোবলে আক্রান্ত হয়েছে বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, যারা এদেশে জঙ্গিবাদের সূচনা করেছে,তাদের পৃষ্ঠপোষকতায় আবারও হিংস্র থাবা দৃশ্যমান হয়ে উঠেছে।

দুপুরে নারায়নগঞ্জের সোনারগাঁয়ে মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে, তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। স্মার্ট বাংলাদেশের আদলে, স্মার্ট জাদুঘর বানানো হবে বলেও জানান কাদের।

এসময় সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ হাসানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button