রাজনীতিবিএনপি

দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল

দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আজকেও ক্ষমতাসীন সরকারের একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টার বিরুদ্ধে গোটা জাতি জেগে উঠেছে। জাতি আজ সংকটে। বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সেই লড়াই সংগ্রামে জয়ী হব।

জিয়াউর রহমান দেশকে একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন দাবি করে তিনি বলেন, মুক্তবাজার অর্থনীতি উপহার দিয়েছেন। আজকে আধুনিক বাংলাদেশের উন্নয়নের ভীত রচনা করেছিলেন জিয়াউর রহমান। জনগণের নেতা জিয়াউর রহমান, আমরা তাকে শ্রদ্ধা জানাই। তার রুহের মাগফিরাত কামনা করছি।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ আরও অনেকে।

সংশ্লিষ্ট খবর

Back to top button