
নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে ভুল-ভ্রান্তি, তথ্য বিকৃতি ও ধর্মীয় উসকানি সংশোধনসহ জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে সরকার উচ্চপর্যায়ের দুটি তদন্ত কমিটি গঠন করবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে ভুল-ভ্রান্তি সংশোধন সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, তদন্ত কমিটিতে সবাই অনলাইনে তাদের মতামত প্রদান করতে পারবেন। পাঠ্যবইয়ে সঠিক তথ্য নিয়ে কোথাও ভুল থাকলে তা সংশোধন এবং যদি আপত্তিকর কিছু থাকে তা বিবেচনায় নিবে সরকার।
এসময় আওয়ামী লীগ কখনও ধর্ম নিয়ে বিদ্বেষ ছড়ায়নি এবং কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অধিকার বা ইচ্ছে কারও নেই বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।



