আগামী নির্বাচনে বিএনপির রাজনৈতিক মরণ হবে: ওবায়দুল কাদের

বিএনপির পদযাত্রা কর্মসূচিকে মরণযাত্রা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপির রাজনৈতিক মরণ হবে।
সকালে রাজধানীর উত্তরায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে যোগ দিয়ে একথা বলেন তিনি। এসময় কাদের বলেন, নির্বাচন পর্যন্ত জনগণের শক্তি নিয়েই মাঠে থাকবে আওয়ামী লীগ।
সকালে রাজধানীর উত্তরায় শীতবস্ত্র বিতরণ ও সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। এতে যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা।
এসময় বক্তৃতায় কাদের বলেন, আওয়ামী লীগকে সরিয়ে দেয়ার দিবাস্বপ্ন দেখে লাভ নেই। জনগণের শক্তি নিয়ে রাজপথে থাকবে আওয়ামী লীগ।
এসময় বিএনপির পদযাত্রা কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, তাদের মরণযাত্রা শুরু হয়েছে। আগামী নির্বাচনেই হবে বিএনপির রাজনৈতিক মরণ।
বিএনপি আন্দোলনের নামে একতরফা মিথ্যাচার করছে বলে মন্তব্য করেন এই আওয়ামী লীগ নেতা।



