বাংলাদেশ
রানওয়েতে চাকা ফেটে সিলেটে বিমান চলাচল আড়াই ঘন্টা বিঘ্নিত

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট উড্ডয়নের আগে চাকা ফেটে রানওয়ে অচল হয়ে গেছে।
দুপুর দেড়টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চাকা ফেটে যায়। বোয়িং ৭৩৭ বিমানের বিজি ৬০২ নম্বরের ফ্লাইটটি সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছিল, এসময় বিমানে ১৪৮ জন যাত্রী ছিলেন। তবে এতে কেউ হতাহত হননি, নিরাপদে সকল যাত্রীদের নামিয়ে আনা হয়েছে।
এ ঘটনার পর সিলেট ওসমানী বিমানবন্দরে সবধরনের ফ্লাইট উঠানামা সাময়িক বন্ধ রাখা হয়। পরে বিকাল ৪টা থেকে ফের বিমান চলাচল স্বাভাবিক করে কর্তৃপক্ষ।



