বাংলাদেশ

জানুয়ারিতে ৬৫০টি সড়ক, রেল ও নৌ দুর্ঘটনায় ৬৪২ জনের মৃত্যু

চলতি বছরের জানুয়ারিতে সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে সারাদেশে মোট ৬৫০টি দুর্ঘটনায় ৬৪২ জনের মৃত্যু এবং ৯৭৮ জন আহত হয়েছেন।

শনিবার ( ৪ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

৫৯৩টি সড়ক দুর্ঘটনায় ৫৮৫ জনের মৃত্যু, এরমধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় ২০৫ জন মারা যান। এদিকে রেলপথ দুর্ঘটনায় ৪৬ জন এবং নৌপথে ১১ জনের মৃত্যু হয়েছে।

নিহতদের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ৯ জন, চালক ১৫৩ জন, পথচারী ৮৪ জন, নারী ৮০ জন, শিশু ৪৬ জন, শিক্ষার্থী ৪৬ জন, পরিবহন শ্রমিক ২৬ জন, সাংবাদিক একজন, শিক্ষক ৯ জন, প্রকৌশলী ২ জন, আইনজীবী ২ জন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ৮ জন।

গত মাসের ১১ তারিখ সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে। ওই দিন ৩০ জন নিহত হয়েছেন।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি সড়ক দুর্ঘটনার বেশ কিছু কারণ উল্লেখ করেছেন। এরমধ্যে রয়েছে বেপরোয়া গতি, বিপদজনক অভারটেকিং, ফিটনেসবিহীন যানবাহন, যাত্রী ও পথচারীদের অসতর্কতা, চালকের অদক্ষতা, চালকদের মাদক সেবন, ট্রাফিক আইনের দুর্বলতা ইত্যাদি।

সংশ্লিষ্ট খবর

Back to top button