রাজনীতিআওয়ামী লীগরাজধানী

আওয়ামী লীগের শান্তি সমাবেশ

‘বিএনপি জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর কামরাঙ্গীরচর ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতাল মাঠে শান্তি সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

আজ বিকেল তিনটায় এই সমাবেশ হওয়ার কথা রয়েছে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

শান্তি সমাবেশে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহম্মেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করবেন দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর। এছাড়া সমাবেশে দলের কেন্দ্রীয় ও মহানগরের নেতারা অংশ নেবেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button