
বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু ভোট হতে পারে না, উপনির্বাচনেই তা প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে ঢাকা বিভাগীয় সমাবেশে একথা বলেন তিনি। ১০ দফা দাবিতে আগামী ১১ ফেব্রুয়ারি সারাদেশের ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি ঘোষণা দেয়া হয়।
গণতন্ত্র পুনরুদ্ধারসহ ১০ দফা দাবিতে, দুপুরে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা বিভাগীয় সমাবেশে যোগ দেন দলের কেন্দ্রীয় নেতারা।ৎ
এসময় নেতারা বলেন, জনগণের দাবি মেনে সরকারকে পদত্যাগ করে নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্ববায়কের অধীনে নির্বাচন দিতে হবে, অন্যথায় আন্দোলনের মাধ্যমে পদত্যাগে বাধ্য করা হবে।
সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান সরকারের অধীনের সুষ্ঠু ভোট হতে পারে না, সম্প্রতি উপনির্বাচনেই সেটি প্রমাণ হয়ে গেছে।
এসময় ১০ দফা কর্মসুচি দাবিতে আন্দোলন জোরদারের লক্ষে আগামী ১১ ফেব্রুয়ারি ইউনিয়ন ইউনিয়নে পদযাত্রার নতুন কর্মসূচি ঘোষনা দেন এই বিএনপি নেতা।



