আওয়ামী লীগরাজনীতি

শেখ হাসিনার নেতৃত্বে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ: ওবায়দুল কাদের

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, আর বিএনপি ক্ষমতায় গেলে তারা দেশকে পাকিস্তান বানাবে- বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শনিবার ( ৩ ফেব্রুয়ারি ) বিকেলে রাজধানীর কামরাঙ্গীরচরে শান্তি সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। কাদের বলেন, বিএনপি ভোটে না এসে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র চালাচ্ছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আপনি বলেন রাষ্ট্রতন্ত্র ব্যবহার করে হিরো আলমকে হারানো হয়েছে। হায়রে মায়া। হিরো আলমের জন্য এতো দরদ উঠলো ফখরুলের। ফখরুল ভেবেছিল হিরো আলম জিতে যাবে।

হিরো আলমকে বিএনপি প্রতিদ্বন্দ্বী করেছে দাবি করে তিনি বলেন, হিরো আলম এখন জিরো হয়ে গেছে। তারা তো নির্বাচন চায় নাই। হিরো আলমকে বিএনপি দাঁড় করিয়েছে। সংসদকে ছোট করার জন্য হিরো আলমকে প্রার্থী করেছে বিএনপি। অবশেষে ফখরুলের স্বপ্ন ভঙ্গ।

‘বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজজনীতি ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে’ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এই সমাবেশের আয়োজন করে।

বিএনপি আন্দোলনের খেলায় হেরে গেছে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তাদের উঁচু গলা নিচু হয়ে গেছে। কী খেলবো তাদের সঙ্গে? বিএনপিকে বলি, ঢাল নাই তলোয়ার নাই, নিধিরাম সর্দারের সঙ্গে খেলতে চাই না। সেই রকম পার্টি দরকার, প্রতিপক্ষ দরকার। আন্দোলনের খেলায় তো পরাজিত হয়ে গেছেন। আর পারবেন না।

আন্দোলনের বেলা চলে গেল উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনে মোকাবিলা হবে। আমাদের নেতাকর্মীরা প্রস্তুত। আপনারাও প্রস্তুত হোন। খালি মাঠে আমরা গোল দিতে চাই না। দুর্বল প্রতিপক্ষ চাই না। আসেন আপনারা। শক্তিশালী প্রতিপক্ষ চাই। নির্বাচন ফেয়ার হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button