নিজ এলাকায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত বি এম মোজাম্মেল হক

শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের সাবেক দুইবারের সংসদ, বাংলাদেশ আওয়ামী লীগের পাঁচবারের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক দীর্ঘ প্রায় ৪ বছর পরে নিজ গ্রামের বাড়ি জাজিরায় গিয়েছেন। দীর্ঘদিন পর তাঁর আগমনে উচ্ছ্বসিত পালং-জাজিরার জনগণ। নিজ এলাকায় প্রিয় নেতার আগমনে জনতার ঢল নামে। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের স্লোগানে প্রকম্পিত হয় পুরো জাজিরা।

রোববার (৫ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে সড়ক পথে পদ্মা সেতু জাজিরা প্রান্তে নামার পর পঞ্চমবারের মত কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় জাজিরার আপমর জনতা তাঁকে ফুল দিয়ে বরণ করেন। এসময় পথে পথে জনতার ভালবাসায় সিক্ত হয়ে বিকেল ৪টায় বিলাসপুর ইউনিয়নে নিজ বাড়িতে পৌঁছান এ বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা। দীর্ঘদিন পর তার নিজ নির্বাচনী এলাকায় যাওয়ায় সেখানে উৎসবের আমেজ বিরাজ করে। এসময় সেখানে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বি এম মোজাম্মেল হক।

এসময় আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে আমি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কাজ করে চলছি। নেত্রী যখন যে দায়িত্ব দেন তা পালন করতে আমি সর্বদা প্রস্তুত থাকি। তাই নিজ এলাকায় ফিরতে পারিনি। দীর্ঘদিন পরে হলেও মাটির টানে নিজ এলাকায় ফিরে জনতার ভালবাসায় সিক্ত হয়ে তাদের কাছে চিরঋণী হয়ে রইলাম।

শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম আমিনুল ইসলাম রতন সরদার বলেন, দীর্ঘদিন পরে আমাদের পালং-জাজিরাবাসীর প্রাণের নেতা বি এম মোজাম্মেল হক ভাই নিজ নির্বাচনী এলাকায় ফেরায় আমরা অনেক উচ্ছ্বসিত এবং আনন্দিত।
জাজিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াস মুন্সি বলেন, আমরা দীর্ঘদিন আমাদের নেতার জন্য অপেক্ষা করেছি। তিনি এতদিন সাংগঠনিক কাজে ব্যাস্ত থাকায় আমাদের মাঝে আসতে পারেননি। আজ তিনি আমাদের মাঝে এসেছেন,। নেতার আগমেন আমরা অতি উৎসাহিত-আনন্দিত।

এসময় শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র আবদুর রব মুন্সী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আলমগীর হাওলাদার, দপ্তর সম্পাদক ফেরদৌস খান, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক আলী আজ্জম মাদবর, সদস্য কামাল হামিদী, সুলতান মুন্সী, জাজিরার সাবেক মেয়র আবুল খায়ের ফকির, শিল্পপতি এসএম সুলতান আহমেদ সিকদার, জেলা পরিষদের সদস্য নেছার মাদবর, চিতলিয়া ইউপি চেয়ারম্যান সালাম হাওলাদার, আংগারিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হাওলাদার, জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমান পাহাড়, সহ-সভাপতি শাখাওয়াত হাওলাদার, হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক জসিম মাদবর, জাজিরা উপজেলার সাবেক সভাপতি এমডি নাসির উদ্দিন খান, সাধারন সম্পাদক হানিফ মাদবর, সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান এরশাদ, জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক টিপু কোতোয়াল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
বাংলা টিভি/অজিত



