রাজনীতিআওয়ামী লীগ
অসাধারণ ব্যক্তিকে রাষ্ট্রপতি মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী

মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া প্রসঙ্গে, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, একজন অসাধারণ মানুষকে তার দল, রাষ্ট্রপতি পদের জন্য মনোনয়ন দিয়েছে।
দুপুরে, সচিবালয়ে বাংলাদেশ সংবাদপত্র পরিষদের সঙ্গে এক বৈঠক শেষে, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের ২২তম রাষ্ট্রপতির জন্য মনোনয়ন পাওয়া সাহাবুদ্দিন চুপ্পু, একজন বীর মুক্তিযোদ্ধা। দেশের স্বাধীনতার জন্য তার অবদান অবিস্মরণীয়। পদ্মা সেতু নিয়ে যে ষড়যন্ত্র হয়েছিলো, সেসময় দুদক কমিশনার হিসেবে অত্যন্ত দৃঢ়তার পরিচয় দিয়েছিলেন চুপ্পু।
সরকারের সজাগ দৃষ্টি রাখার কারনে, বিএনপি পদযাত্রার নামে দেশে বিশৃঙ্খলা তৈরি করতে পারেনি বলেওেএসময় মন্তব্য করেন হাসান মাহমুদ।



