আওয়ামী লীগরাজনীতি
রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে দেশে বিশৃঙ্খলা করতে চায় বিএনপি: তথ্যমন্ত্রী

সরকার যখন দেশকে উন্নয়নের মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছে, তখন বিএনপি রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে দেশে বিশৃঙ্খলা করতে চায় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড.হাছান মাহমুদ।
আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
তিনি বলেন, বিএনপি দিনের বেলা পদযাত্রা করে। আর রাতে বিভিন্ন দূতাবাসে ধর্ণা দিয়ে বেড়ায়। এসময় আওয়ামী লীগের ভীত অনেক গভীরে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, এসব পদযাত্রার মাধ্যমে সরকারকে উৎখাত করা যাবে না।



