বাংলাদেশ

রমজানে ১ কোটি মানুষকে চাল সহায়তা দিবে সরকার: খাদ্যমন্ত্রী

আগামী রমজান উপলক্ষে এক কোটি হতদরিদ্র মানুষকে মানবিক সহায়তা (ভিজিএফ) কর্মসূচির আওতায় চাল সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান মন্ত্রী।

খাদ্যমন্ত্রী বলেন, আগামী মার্চ থেকে ৫০ লাখ পরিবার ১৫ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি চাল পাবে। মার্চ, এপ্রিল, মে এবং সেপ্টেম্বর ও অক্টোবর- এ পাঁচ মাস খাদ্যবান্ধব কর্মসূচি চলবে।

সাধন চন্দ্র মজুমদার বলেন, আগামী রমজানে মানুষ অন্তত চালের জন্য বিব্রতকর অবস্থায় পড়বে বলে আমি মনে করি না। পাশাপাশি বেসরকারি আমদানিটা আমাদের খোলা রয়েছে। তবে কম আসছে। আমাদের দেশেও প্রচুর চালের মজুত আছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button