রাজনীতিআওয়ামী লীগ

হেরে যাওয়ার ভয়ে বিএনপি নির্বাচনে আসে না: ওবায়দুল কাদের

হেরে যাওয়ার ভয়ে বিএনপি নির্বাচনে আসে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি আসলে নির্বাচনে যেতে ইচ্ছুক না। তারা জানে নির্বাচনে শেখ হাসিনা এবং তার নেতৃত্বে আওয়ামী লীগ আবার জয়ী হবে এবং তারা হেরে যাবে। এ ভয়েই তারা কূটকৌশলের আশ্রয় নিচ্ছে।

সকালে রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়নের এম্বাসেডরদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

বিএনপি নির্বাচনে আসবে এটা ইউরোপিয় ইউনিয়ন চায় কি না? এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তারা নিশ্চয়ই চায়। তারা চায় নিবন্ধিত সব দলই নির্বাচনে আসুক। তবে তত্ত্বাবধায়ক সরকার নয়, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। শেখ হাসিনা বলেছেন আগামী নির্বাচন বিশ্বাসযোগ্য, অবাধ ও সুষ্ঠু হবে। সেজন্য নির্বাচন কমিশনকে (ইসি) সরকার সব ধরনের সহযোগিতা করবে।

নির্বাচন নিয়ে সংবিধান অনুসরণ করা হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আমাদের সংবিধান সম্পূর্ণ ত্রুটিমুক্ত এটা দাবি করি না। তবে আমাদের দেশে নির্বাচন কমিশনের এত রিফর্মেশন হয়েছে, এটা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে এবং তার উদ্যোগে। আমরা ভালো ও ত্রুটিমুক্ত নির্বাচন দেখতে চাই।

সংশ্লিষ্ট খবর

Back to top button