বাংলাদেশ
একদিন বিদেশী রোগীরা বাংলাদেশে চিকিৎসা নিতে আসবে: স্বাস্থ্যমন্ত্রী

একদিন দেশের মানুষ আর বিদেশে চিকিৎসা নিতে যাবে না, বিদেশ থেকে রোগীরা বাংলাদেশে চিকিৎসা নিতে আসবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সকালে দিনাজপুর জেনারেল হাসপাতাল ও এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে হাসপাতালের ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, অনেক উন্নত দেশের চেয়ে বাংলাদেশ করোনা মোকাবেলায় ও ভ্যাকসিনে এগিয়ে রয়েছে।
এসময় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম,এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. নবিউল রহমান,কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মমিনুল হকসহ অন্যরা উপস্থিত ছিলেন।



