রাজনীতিআওয়ামী লীগ
সকল রাজনৈতিক দলের দায়িত্ব অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা: তথ্যমন্ত্রী

অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা সকল রাজনৈতিক দলের দায়িত্ব বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
দুপুরে চট্টগ্রাম নগরীর দেওয়ানজী পুকুরপাড়ে নিজস্ব বাসভবনে, সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
ড. হাছান মাহমুদ বলেন, বিদেশিদের আনাগোনা সবসময় ছিল। বিদেশিদের আনাগোনা বেশি হওয়া ভালো, তারা বাংলাদেশের ওপর ইন্টারেস্ট ফিল করছে। বাংলাদেশ যেহেতু ইমাজিং ইকোনমি, বিদেশিরা একটু বেশি আসবে। আমাদের বাণিজ্য বহুমুখীকরণ হবে, আমরা আমাদের পণ্য বিক্রি করতে পারবো। তাদের আগ্রহ আছে বিধায় আসছে, এটি দেশের জন্য ভালো।
এসময় বাংলাদেশে আর কখনো তত্ত্বাবধায়ক সরকার আসবে না বলে সাফ জানিয়ে দেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সরকারের পাশাপাশি বিরোধী দলগুলোরও দায় আছে।



