আওয়ামী লীগরাজনীতি

রাজনীতিতে বিভক্তির দেয়াল ভেঙে সম্প্রীতির সেতু তৈরি করতে হবে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের বিভক্ত রাজনীতিতে সেতু তৈরি না হয়ে দেয়াল উঁচু থেকে উঁচু হচ্ছে। এই অলঙ্ঘনীয় দেয়াল ভেঙে সম্প্রীতির সেতু তৈরি করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের অস্তিত্বের জন্য জীবনধারায় ও গণতন্ত্র চর্চার জন্য রাজনীতিতে সেতু নির্মাণ আবশ্যক হয়ে উঠেছে।

আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি)সকালে গাজীপুরের কালীগঞ্জে বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘ আয়োজিত সাধারণ সভা সম্মিলন অনুষ্ঠানে এ কথা বলেন ওবায়দুল কাদের।

প্রতিবেশী ভারতের পশ্চিমবঙ্গের চেয়ে বাংলাদেশের নাটক গুনে মানে, অভিনয়ে, সংলাপে অনেক সমৃদ্ধ উল্লেখ করে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেন, সংস্কৃতি নিয়ন্ত্রণের কোনো বিষয় নয়। শেখ হাসিনার সরকার অভিনয়ের কালো আইন তুলে দিয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button