বিএনপি দিনের বেলা পদযাত্রা রাতের বেলা বিদেশিদের পদলেহন করছে: তথ্যমন্ত্রী

দম ফুরিয়ে যাওয়ায় বিএনপি দিনের বেলা পদযাত্রা এবং রাতের বেলা বিদেশিদের পদলেহন করছে, বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ শনিবার (১৮ ফেব্রয়ারি) সন্ধ্যায় রংপুর মহানগরীর টার্মিনালে মহানগর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে এই মন্তব্য করেন তিনি। এসময় তথ্যমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে মাঠে থাকতে আওয়ামী লীগের এই শান্তি সমাবেশ। এসময় তারা সন্ত্রাস করে গণতন্ত্র উদ্ধারের কথা বলছে বিএনপি।
নির্বাচনের ট্রেন গত ২০১৪ সালে যেমন কারও জন্য অপেক্ষা করেনি, আগামী নির্বাচনেও কারও জন্য অপেক্ষা করবে না। বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তবে উকিল আব্দুস সাত্তারের মতো দলটির অনেক কর্মী পদত্যাগ করে নির্বাচনে অংশগ্রহণ করবে।
মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডাক্তার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে শান্তি সমাবেশে সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীসহ স্থানীয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।



