আওয়ামী লীগরাজনীতি

রাজনীতির পাশাপাশি আওয়ামী লীগ নির্বাচনেও প্রতিযোগিতা চায়: ওবায়দুল কাদের

রাজনীতির পাশাপাশি আওয়ামী লীগ নির্বাচনেও প্রতিযোগিতা চায় বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে অমর একুশে বইমেলায় ছাত্রলীগের স্টল পরিদর্শনে করে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

এসময় তিনি বলেন, সরকারের পাশাপাশি জনগণের জানমালের নিরাপত্তার দায়িত্বও আওয়ামী লীগের। রাজনীতির পাশাপাশি নির্বাচনেও প্রতিযোগিতা চায় আওয়ামী লীগ। তবে নির্বাচন কারও জন্য অপেক্ষা করবে না। সংবিধানের মধ্যে থেকে কোনো বিকল্প প্রস্তাব থাকলে বিএনপি দিতে পারে, তবে কোনোভাবেই সংবিধান সংশোধন হবে না।

সংশ্লিষ্ট খবর

Back to top button