আইন-বিচারঅপরাধ

নতুন জঙ্গি সংগঠন শারক্বীয়ার নায়েবে আমির মোহিবুল্লাহ গ্রেপ্তার

নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার নায়েবে আমির,শায়েখ মো. মোহিবুল্লাহকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। আজ ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে বলে জানা গেছে। গতকাল রাতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সিটিটিসি প্রধান, অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান জানায়, হরকাতুল জিহাদের অংশ হিসেবে যাত্রা শুরু করে নতুন এ সংগঠনটি।মূলত, জিহাদের বিষয়ে মুহিবুল্লাহর জ্ঞানের পরিধি বিস্তৃত থাকায় তাকে সংগঠনটির শুরা বোর্ডের সদস্য ও পরবর্তীতে নায়েবে আমির বানানো হয়। সংগঠনের নতুন সদস্যদের প্রশিক্ষণ ও দাওয়াতি কাজেই নিযুক্ত ছিল মুহিবুল্লাহ।

সংশ্লিষ্ট খবর

Back to top button