
ঢাকার পিলখানায় ১৪ বছর আগে তৎকালীন বিডিআর সদর দপ্তরে নৃশংস হত্যাকাণ্ডে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বনানী সামরিক কবরস্থানে নিহতদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম ও প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল কবীর আহাম্মদ।
এছাড়া শ্রদ্ধা জানান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সেনাবাহিনী প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আব্দুল হান্নান, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসানসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতা ও নিহতের স্বজনরা।



