কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

কাল কিশোরগঞ্জের মিঠামইনে যাচ্ছেন আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এ সফরকে ঘিরে প্রস্তুত জন সভাস্থল মিঠামইন হেলি প্যাড। বিকেল ৩টায় জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার। দীর্ঘ দুই যুগ পর প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে উচ্ছ্বসিত হাওরবাসী। এবার প্রধান মন্ত্রী উদ্বোধন করবেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাস। এদিকে, প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে ব্যপক প্রস্তুতি নিচ্ছেন, জেলা, উপজেলা, থানা ও ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত নেতারা।
দীর্ঘ দুই যুগ পর প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জের মিঠামইন সফর। ২৮ ফেব্রুয়ারী সকাল ১০টায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাস উদ্বোধনের পাশাপাশি,হাওড়ের নানা উন্নয়ন স্বচক্ষে দেখতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাচ্ছেন,মিঠামইন। এর আগে ১৯৯৮ সালে মিঠামইন সফর করেছিলেন তিনি।
২৮ফেব্রুয়ারী দুপুরে মিঠামইন সদরের কামালপুরে রাষ্ট্রপতি মো.আবদুল হামিদের পৈতৃক বাড়িতে মেহমান হবেন তিনি। এরপর বিকেল ৩টায় জনসভায় ভাষন দেয়ার কথা রয়েছে তার।
বাংলাদেশের অবহেলিত অঞ্চল ছিল হাওড়। যোগাযোগ বিচ্ছিন্ন প্রান্তিক জনপদ থেকে আজকের সুন্দর যোগাযোগের রুপান্তর ঘটেছে এই সরকারের সময়েই। গেল দেড় শতকে শিক্ষা-স্বাস্থসহ সবকিছুতে বদলে যাওয়ার এমন স্বাক্ষী এ অঞ্চলের মানুষ।
বর্তমান সরকারের উন্নয়নে হাওড়ের আমুল পরিবর্তন পর্যবেক্ষন করতেই আওয়ামী লীগ সভানেত্রীর এ সফর- জানান, রাষ্ট্রপতিপুত্র ও কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে দফায় দফায় প্রস্তুতি সভা করেছে ইটনা,মিঠামইন,অষ্টগ্রাম উপজেলা আওয়ামীলীগ। এছাড়া নিকলী-বাজিতপুর, করিমগঞ্জ-তাড়াইল আওয়ামী লীগের নেতাকর্মীরাও মহাসমাবেশ সফল করতে কাজ করে যাচ্ছেন।



