আওয়ামী লীগরাজনীতি

বিএনপি অস্তিত্বহীন দলে পরিণত হচ্ছে: বাহাউদ্দিন নাছিম

বিএনপি ধীরে ধীরে অস্তিত্বহীন দলে পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তিনি বলেন, বিএনপি নিজেরাও জানেনা তার জনবিচ্ছিন দলে পরিণত হয়েছে।

আজ শুক্রবার (৩ মার্চ) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০২৩-২৫ মেয়াদে নবনির্বাচিত নির্বাহী কমিটির পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বাহাউদ্দিন নাছিম।

বিএনপির নেতা মুচলেকা দিয়ে দেশের বাইরে চলে গিয়েছেন উল্লেখ করে তিনি আরও বলেন, বিদেশে পালিয়ে বাংলাদেশের বিরুদ্ধে যড়যন্ত্র করছেন তারেক রহমান। তবে, আওয়ামী লীগ দেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র মেনে নেবে না।

সংশ্লিষ্ট খবর

Back to top button