
সারা দেশের সব আদালত ও আইনজীবী সমিতিতে থাকা ঐতিহাসিক দলিলপত্র ও মূল্যবান সামগ্রীর তথ্য চেয়েছেন সুপ্রিমকোর্ট প্রশাসন। সুপ্রিমকোর্ট জাদুঘরে এসব তথ্য সংরক্ষণের জন্য জেলা জজ বরাবরে এ বিষয়ে একটি চিঠি দেওয়া হয়েছে। ১০ মার্চের মধ্যে ডাকযোগে বা ই-মেইলে এসব তথ্য দিতে বলা হয়।
সম্প্রতি সব জেলা জজের কাছে পাঠানো সুপ্রিমকোর্ট প্রশাসনের চিঠিতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিমকোর্ট জাদুঘর কমিটির ৬ ফেব্রুয়ারির সভায় সারাদেশের অধস্তন আদালত ও জেলা আইনজীবী সমিতিতে সংরক্ষিত আদালত সম্পর্কিত মূল্যবান সামগ্রী ও ঐতিহাসিক দলিলপত্র বাংলাদেশ সুপ্রিমকোর্ট জাদুঘরে সংরক্ষণের উদ্দেশে তথ্য পাঠানোর জন্য দেশের সব জেলা ও দায়রা জজ বরাবরে চিঠি পাঠানোর সিদ্ধান্ত হয়।



