বাংলাদেশ
নারীদের বঞ্চিত রেখে সমাজ ও জাতির কাঙ্খিত উন্নয়ন সম্ভব নয়: এলজিআরডি মন্ত্রী

নারীদের বঞ্চিত রেখে সমাজ ও জাতির কাঙ্খিত উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন, স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।
আজ শুক্রবার (১০ মার্চ) দুপুরে কুমিল্লার মনোহরগঞ্জে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে, নারী উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম কমলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ জাকির হোসেন,আওয়ামী লীগের সভাপতি মাস্টার আব্দুল কাইয়ুম,উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম ও মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিনসহ অন্যান্যরা।



