বিএনপিরাজনীতি

১০ দফা দাবি মেনে নেয়ার আহবান বিএনপি নেতাদের

জনগণের আন্দোলনের ১০ দফা দাবি সরকারকে মেনে নেয়ার আহবান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধনে যোগ দিয়ে  একথা বলেন তিনি। ফখরুল বলেন, বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনে আওয়ামী লীগের গাত্রদাহ হওয়ায় তারা উস্কানি দেয়ার চেষ্টা করছেন।

এসময় সরকারকে অবিলম্বে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহবান জানায় বিএনপি নেতারা।  ১০ দফা দাবিতে আগামী ১৮ মার্চ সারাদেশে মহানগরে প্রতিবাদ সমাবেশের নতুন কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button