রাজনীতিআওয়ামী লীগ
তত্ত্বাবধায়ক সরকার আর ফিরে আসবে না: কামরুল ইসলাম

কোন অবস্থাতেই বাংলাদেশে আর তত্ত্বাবধায়ক সরকার হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।
তিনি বলেন, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার নেই, পরিষ্কার কথা তত্ত্বাবধায়ক সরকার হবে না। সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত বিএনপি-জামায়াতের নৈরাজ্য,সন্ত্রাসী অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে এক শান্তি সমাবেশে এসব কথা বলেন তিনি। এসময় আওয়ামী লীগ নেতারা বলেন, দেশের মাটিতে আর কোন সন্ত্রাস ও নৈরাজ্যের সুযোগ দেয়া হবে না।
বাংলা টিভি / বুলবুল



