রাজনীতিআওয়ামী লীগ
বিশৃংখলা তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় বিএনপি: তথ্যমন্ত্রী

যারা বিশৃংখলা তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় তাদের মহাপরিকল্পনার অংশ হিসেবে এই হামলা হয়েছে।এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড.হাছান মাহমুদ।
আজ রোববার দুপুরে পঞ্চগড়ের আহমদ নগর ও ফুলতলা এলাকা পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি আরও বলেন, এই হামলার আগে থেকেই উস্কানী ছড়ানো হচ্ছিলো। বাঁশেরকেল্লা,কাদিয়ানী বিরোধী ঐক্য পরিষদ,বিএনপির সাবেক এমপি রুমিন ফারহানা এবং হারুন অর রশিদের পেইজ থেকেও আগে থেকেই উস্কানী ছড়ানো হয়েছে বলে অভিযোগ করে তথ্যমন্ত্রী।
তথ্যমন্ত্রী আরও বলেন, ঢাকা এবং লন্ডন থেকে মনিটর করে পঞ্চগড়ে গন্ডগোল লাগিয়ে সারাদেশে গন্ডগোল লাগানোর একটা উদ্দেশ্য তাদের ছিলো। আমরা পুলিশ-প্রশাসনকে বলেছি যে বা যারাই এটার সঙ্গে যুক্ত থাকুকনা কেন; কোন দল বা কোন রং সেটা না দেখে ব্যবস্থা নিতে। সে মতেই গ্রেপ্তার করা হচ্ছে।



