রাজনীতিখেলাধুলা

শেখ হাসিনার নেতৃত্বে প্রত্যেক ক্রীড়ায় এগিয়েছে দেশ: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের নেতৃত্বে গত ১৪ বছরে ক্রীড়াঙ্গনের প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে গেছে, বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড.হাছান মাহমুদ। এই অগ্রগতি ধরে রাখতে সবাইকে উদ্যমী হতে হবে।

আজ সোমবার বিকেলে রাজধানীর পল্টনে কাবাডি স্টেডিয়ামে বঙ্গবন্ধু কাপ-২০২৩ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এসময় তথ্যমন্ত্রী বলেন, কাবাডি খেলা এশিয়া কাপে অন্তর্ভূক্ত হবে এটি ১০ থেকে ১৫ বছর আগে কেউ ভাবেনি। বর্তমান সরকার খেলাধুলার ওপর জোর দিয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলাধুলা ভালোবাসেন, নিজে খেলা দেখেন, একজন উৎসাহী দর্শকের মতো খেলা দেখেন। খেলোয়াড়রা যখন কোনো সাফল্য দেখায় তখন দেশের মানুষ যেমন উদীপ্ত হয়,তার চেয়েও বেশি খুশি হন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

সংশ্লিষ্ট খবর

Back to top button