
গণমাধ্যমের বিকাশের ক্ষেত্রে সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড.হাছান মাহমুদ।
সকালে জাতীয় প্রেসক্লাবে দৈনিক দেশ বর্তমান পত্রিকার নবআঙ্গিকে প্রকাশ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে জানিয়ে হাছান মাহমুদ বলেন,বাংলাদেশে গণমাধ্যম যেভাবে স্বাধীনতা ভোগ করে সেটি পৃথিবীর অনেক দেশে পারে না।
এসময় সঠিকভাবে সংবাদ পরিবেশন করার পাশাপাশি সবার আগে সংবাদ প্রকাশ না করে সঠিক সংবাদ দেওয়ার আহ্বান জানান তথ্যমন্ত্রী।



