বাংলাদেশ
বিএনপির মধ্যে ভয়াবহ সংকট চলছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

বিএনপির মধ্যে ভয়াবহ সংকট চলছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সচিবালয়ে পিআইডি প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন শেষে এ কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, দেশে কোনো রাজনৈতিক সংকট নেই, দল হিসেবে বিএনপিতে নেতৃত্বের সংকট রয়েছে। বিএনপির চেয়ারপার্সন অসুস্থ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান পলাতক, এ অবস্থায় দলটিতে চেইন অব কমান্ড নেই।
তারেক রহমানের নেতৃত্ব বিএনপির অনেক সিনিয়র নেতা মানেন না, আবার মির্জা ফখরুল ইসলামকে অনেকে পছন্দ করেন না বলেও মন্তব্য করেন তিনি
এ সময় তথ্যমন্ত্রী আরও বলেন, বিএনপি যখন আন্দোলনের কথা বলে, তখন পেট্রোল বোমার আতংক বোধ করে সাধারণ মানুষ।
মানুষ তাদের আর এ ধরনের আন্দোলন করতে দিবে না। তত্ত্বাবধায়ক সরকার আর কখনো আসবে না বলেও জানান তিনি।



