রমজানেও বিএনপি মানুষকে স্বস্তি দিতে চায় না: তথ্যমন্ত্রী

রমজানেও বিএনপি মানুষকে স্বস্তি দিতে চায় না, কর্মসূচির নামে তারা বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড.হাছান মাহমুদ।
সকালে মিন্টো রোডে নিজ বাসভবনে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। হাছান মাহমুদ বলেন, পবিত্র রমজানে অতীতে আন্দোলন হয়নি। কিন্তু বিএনপির কর্মসূচি দেখে মনে হচ্ছে, তারা রমজানের পবিত্রতা নষ্ট করছে।
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির বিষয়ে তিনি বলেন, রমজান এলেই কিছু অসাধু ব্যবসায়ী পণ্যের মূল্য বাড়ায়। এসময় সব পণ্যের মজুদ প্রয়োজনের চেয়ে বেশি আছে বলেও জানান তথ্যমন্ত্রী।
গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানিয়ে হাছান মাহমুদ বলেন, কেউ যাতে সঙ্কট তৈরি করতে না পারে এবং অতিরিক্ত মুনাফা করতে যেন পণ্যের মূল্য বাড়িয়ে দিতে না পারে এই ক্ষেত্রে গণমাধ্যমেরও একটা ভূমিকা আছে বলে আমি মনে করি। যেহেতু গণমাধ্যম সমস্ত পণ্যের মজুদ যথেষ্ট রয়েছে এটা যানে, যাতে কেউ বাড়াতে না পারে সেটির বিরুদ্ধে রিপোর্টিং হলে অসাধু ব্যবসায়ীরা এই সুযোগ নিতে পারবে না।



