বাংলাদেশ
সংলাপ নয়, বিএনপিকে অনানুষ্ঠানিক আলাপের চিঠি দেওয়া হয়েছে: সিইসি

সংলাপ নয়, অনানুষ্ঠানিক আলাপের জন্য বিএনপিকে নির্বাচন কমিশন (ইসি) চিঠি দিয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, বলেন, ‘আমরা গণমাধ্যমে দেখলাম অনেকে লিখেছেন, বিএনপিকে চিঠি দেওয়া সরকারের কূটকৌশল। তবে আমি বলছি, বিএনপিকে চিঠি দেওয়ার পেছনে সরকারের কোনো কূটকৌশল নেই, বরং এটা ইসির কূটকৌশল হতে পারে। এখানে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই। সরকারের আজ্ঞাবহ কোনো কাজ নির্বাচন কমিশন করে না।’
মঙ্গলবার (২৮ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন সিইসি।
কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘বিএনপির মতো একটি দলকে নির্বাচনে আনতে পারলে ভালো হয়। সেজন্যই অনানুষ্ঠানিকভাবে ডেকেছি। কোনো আন্তর্জাতিক গোষ্ঠীর চাপে বিএনপিকে ডাকা হয়নি। সব নির্বাচন কমিশনার বসে সিদ্ধান্ত নিয়েই বিএনপিকে চিঠি দেওয়া হয়েছে।’



