দেশবাংলা
গাজীপুরে কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগ

গাজীপুরের শ্রীপুরে দরিদ্র কৃষক রায়হান মিয়ার প্রায় ২ বিঘা জমির পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দিলেন ছাত্রলীগ।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক মুসলিম হল ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন নাঈমের নেতৃত্বে গাজীপুর জেলা ও শ্রীপুর উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা কৃষক রায়হান মিয়ার জমির পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নির্দেশে এ কর্মসূচি পালন করেছেন বলে জানান আনোয়ার হোসেন নাঈম।
ধান কাটা ও বাড়ি পৌঁছে দেওয়ায় অংশ নেন ছাত্রলীগের গাজীপুর জেলা ও শ্রীপুর উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।



