বাংলাদেশ

৪ দিনের সফরে বাংলাদেশে আসছেন মরিশাসের প্রেসিডেন্ট

আগামী ১১ মে চারদিনের সফরে বাংলাদেশে আসছেন মরিশাসের প্রেসিডেন্ট প্রিথভিরাসিং রুপুন। ১৪ মে তার ফিরে যাওয়ার কথা।

সফরকালীন প্রিথভিরাসিংকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা সংক্রান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

রোববার (৩০ এপ্রিল) জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, সরকার ‘বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১’ এর ধারা-২ এর দফা ক-তে দেওয়া ক্ষমতাবলে, মরিশাসের রাষ্ট্রপতি প্রিথভিরাসিং রুপুনকে আগামী ১১ থেকে ১৪ মে পর্যন্ত বাংলাদেশ সফরকালীন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণা করলো।

সংশ্লিষ্ট খবর

Back to top button