বাংলাদেশআওয়ামী লীগরাজনীতি

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিদেশি কোন চাপ নেই: ওবায়দুল কাদের

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিদেশি কোনো চাপ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্যসহ কোন বিদেশি বন্ধুরাষ্ট্র তত্ত্বাবধায়ক ইস্যু নিয়ে কোন চাপ দেয়নি। তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপও করতে চায়নি।

রোববার দুপুরে সেতু ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন সেতুমন্ত্রী।

তিনি বলেন, অতীত পর্যালোচনায় দেখা যায় তত্ত্বাবধায়ক সরকারের যে চরিত্র বা বৈশিষ্ট্য ছিল তার সম্পূর্ণ বিপরীতে অবস্থান নিয়েছিল। শুধু তাই নয়, পক্ষপাতমূলক কাজ করত। বিশেষ করে ২০০১ এবং ওয়ান ইলেভেনের সময় যা তত্ত্বাবধায়ক করেছিল তা ইতিহাসে অস্বাভাবিক ঘটনা বলে উল্লেখ করেন সেতুমন্ত্রী।

তিনি আরও বলেন, আমাদের দেশের বিরোধী দল বিএনপি সেই তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে। বিশেষ করে ২০০১ এবং ওয়ান ইলেভেনের তত্ত্বাবধায়ক সরকার, যা কখনই সম্ভব না বলে মন্তব্য করেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button