আক্রান্ত হলে আওয়ামী লীগ কাউকে ছাড়বে না: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ কাউকে আক্রমণ করবে না, তবে আক্রান্ত হলে কাউকে ছাড়বে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বুধবার (১৭ মে) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে, আলোচনা সভার আয়োজন করে, আওয়ামী লীগ।সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা অংশ নেন। তারা বলেন,১৭ মে শুধু শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনই নয়,তার হাত ধরেই দেশে গণতন্ত্রের প্রত্যাবর্তন ঘটে।এসময় আওয়ামী লীগকে ভোট দিয়ে, ফের ক্ষমতায় এনে, উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে, দেশবাসীর প্রতি আহ্বান জানান তারা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন,আওয়ামী লীগ কাউকে আক্রমণ করবে না,তবে আক্রান্ত হলে কাউকে ছেড়ে দেয়া হবেনা।
কাদের বলেন,দেশি বিদেশি ষড়যন্ত্র সম্পর্কে শেখ হাসিনা অবগত রয়েছেন। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন,এবার জ্বালাও পোড়াও করতে গেলে, তাদের সমুচিত জবাব দেয়া হবে।
ওবায়দুল কাদের আরো বলেন,আওয়ামী লীগের একমাত্র ক্ষমতার উৎস্য দেশের জনগণ। তাই এই দলের নেতা-কর্মীরা কোন হুমকি ধমকিকে ভয় করেনা।



