বাংলাদেশজনদুর্ভোগস্বাস্থ্য

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু ১২; হাসপাতালে নতুন ভর্তি ২৮৪৪

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ২ হাজার ৮৪৪ জন ।

বুধবার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটির ১ হাজার ৯২ জন এবং ঢাকা সিটির বাইরে ১ হাজার ৭৫২ জন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫ হাজার ৬৯ জন। এর মধ্যে ঢাকায় ৩৮ হাজার ৮১৪ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৩৪ হাজার ২৫৫ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬৫ হাজার ২৯০ জন। এদের মধ্যে ঢাকায় ৩৪ হাজার ১১৭ এবং ঢাকার বাইরে ৩১ হাজার ১৭৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৩৫২ জন মারা গেলেন।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।

 

সংশ্লিষ্ট খবর

Back to top button