রাজনীতিআওয়ামী লীগ

ইমামদের টিসিবি’র কার্ডের আওতায় আনা হবে: বাণিজ্য প্রতিমন্ত্রী

ইমামদের টিসিবির কার্ডের আওতায় আনা হবে বলে জানিয়েছেন,বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু । শনিবার তার পিতার নামে প্রতিষ্ঠিত আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সকল মসজিদের ইমামদের সঙ্গে পবিত্র মাহে রমজান ও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ সব কথা বলেন। নাগরপুর উপজেলা মিলনায়তনে উপজেলা ইমাম সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে।

আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মজিবুল ইসলাম পান্নার , উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজা মোহাম্মদ গোলাম মাসুম প্রধান, নাগরপুর থানার ওসি জসিম উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশেনের সাবেক উপ-পরিচালক মোহাম্মদ আলীসহ অনান্যরা এ সময় উপস্থিত ছিলেন।

বাণিজ্য প্রতিমন্ত্রী উপজেলার সকল মসজিদের ইমামদের মাঝে ঈদ উপলক্ষে আর্থিক সম্মাননা প্রদান করেন।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button