বাংলাদেশ

একাত্তরের শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত স্মৃতিসৌধ

আগামীকাল মহান স্বাধীনতা দিবসে, একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত, সাভারের জাতীয় স্মৃতিসৌধ। যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপনে এরইমধ্যে শেষ হয়েছে স্মৃতিসৌধের সৌন্দর্যবর্ধনের কাজ। উদযাপনে নেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

স্বাধীনতা দিবস উদযাপন ও একাত্তরের বীর সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণের অপেক্ষায় গোটা জাতি। ২৬শে মার্চের প্রত্যুষে লাখো মানুষের শ্রদ্ধা ও ভালোবাসার ফুলে ফুলে ভরে উঠবে জাতীয় স্মৃতিসৌধের বেদী।

সাভার গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানান, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ আগেই শেষ হয়েছে। সৌধ স্তম্ভের চূড়া থেকে শুরু করে শহীদ বেদীসহ পুরো এলাকা ধুয়েমুছে করা হয়েছে পরিচ্ছন্ন। স্মৃতিসৌধের ফটক থেকে বেদী পর্যন্ত পায়ে হাঁটা পথ ছড়াচ্ছে শুভ্রতা। বাহারি ফুলে সাজানো হয়েছে বেদীর সবুজ চত্বর।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনসহ রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার সব মহড়াও শেষ হয়েছে বলে জানান ঢাকা-১৯ সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button