রাজনীতি
অপরাজনীতির বিরুদ্ধে ছাত্রলীগকে সজাক থাকতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সুষ্ঠু রাজনীতির শত্রু বের হয়েছে, তাদের থেকে সাবধানে থাকতে ছাত্রলীগের প্রতি আহ্বান জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বলেন, দেশের গণতন্ত্র রক্ষায় ক্যাম্পাসে শত্রুদের প্রতিহত করতে হবে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে ছাত্রলীগের আয়োজনে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বন্ধ করার জন্য আন্দোলন হয় এবং প্রশাসন তা মেনেও নেয়। এটা কোনোভাবেই গণতান্ত্রিক সিদ্ধান্ত নয়,এটি হঠকারী সিদ্ধান্ত।
বাংলা টিভি / বুলবুল



