বাংলাদেশ
গরমে অতিষ্ঠ জনজীবন

বৈশাখ আসতে না আসতেই তীব্র গরমে রীতিমত নাস্তানাবুl সাধারণ মানুষ। দেশের সবকটি জেলার ওপর দিয়েই বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। যা অব্যাহত থাকতে পারে আরও কয়েকদিন।
গরমে হাঁসফাঁস অবস্থা রাজধানীবাসীরও। কয়েক দিনের তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। বেশি কষ্টে আছেন খেটে খাওয়া সাধারণ মানুষ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে,গত কয়েকদিন ধরে তাপমাত্রার পারদ কোথাও কোথাও ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। তবে আগামীকাল বিরাজমান তাপপ্রবাহ পরিস্থিতি, দেশের কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে।
এ ছাড়া দেশের উত্তরপূর্বাঞ্চল ও দক্ষিণপূর্বাঞ্চলের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে গরম থেকে সহজে নিস্তার মিলছে না বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
বাংলা টিভি / বুলবুল



